,

বিয়ের নূন্যতম বয়স ১৮ই থাকছে

news-image

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিয়ের নূন্যতম বয়স ১৮ই থাকবে।তিনি বলেন, বাল্যবিবাহ নারী উন্নয়নের অন্তরায়। সরকার তাই বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার রাজধানীর গুলশানে স্পেক্টা কনভেনশন সেন্টারে বিবাহিত শিশুদের শিশু অধিকাররক্ষা বিষয়ক একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মেহের আফরোজ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে একটি ভাল আইন বিদ্যামান থাকলেও বাংলাদেশে ৬৪ শতাংশ মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে হয়ে যায় যা জাতীয় জীবনের একটি বড় সমস্যা।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীর যথাযথ উন্নয়ন না হলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রতিমন্ত্রী বলেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বিবাহের সংখ্যা শূন্যে এবং ২০৩৫ সালের মধ্যে ১৮ বৎসরের নিচে বিয়ের সংখ্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্য অর্জনে সরকার বাল্যবিবাহের কারণসমূহ চিহ্নিত করেছে এবং ব্যাপক কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে। তিনি বলেন, সকল চেষ্টার পরেও বর্তমানে বাংলাদেশে শিশুর বিয়ে হচ্ছে- এটাও বাস্তব। তাই যে শিশুদের ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে তাদের স্বাস্থ্য পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মেহের আফরোজ বলেন, এ বিষয়ে নেদারল্যান্ডের অর্থায়নে ইমেজ (ইনিশিয়েটিভস ফর ম্যারিড অ্যাডোলোসেন্ট গার্লস এম্পাওয়ারমেন্ট) প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইমেজ নেদারল্যান্ডসের অর্থায়নে, যৌথভাবে টেরে ডেস হোমস নেদারল্যান্ডস ও রেড অরেঞ্জের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী- এ তিন জেলায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করবে টেরে ডেস হোমস লোসান, এসকেএস ফাউন্ডেশন এবং পল্লীশ্রী। নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সচিব এলা দে ভুগড’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান সুলতানা কামাল, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মারটিন ভান হুগস্ট্রাটেন, রেড অরেঞ্জের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা