,

টিভি ও ওয়াশিং মেশিনে স্যামসাংয়ের অফার

news-image

ঈদ উপলক্ষে টিভি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, টিভিতে স্যামসাং গ্রাহকদের জন্য এসেছে একাধিক অফার। স্যামসাং থ্রিডি স্মার্ট টিভি ৪৮ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬০ ইঞ্চি মডেলের যেকোনো একটি টিভি কিনলে গ্রাহকেরা একটি স্যামসাং জেড১ স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ পাবেন। আর জয় প্লাস, এলইডি এবং স্মার্ট সিরিজের যেকোনো একটি মডেলের টিভি কিনলে তিন হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
টিভির পাশাপাশি স্যামসাং ওয়াশিং মেশিনেও ক্যাশব্যাক অফার ঘোষণা দিয়েছে স্যামসাং। প্রতিটি স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এর কনজুমার ইলেকট্রনিকস বিভাগের প্রধান বদরুল করিম বলেন, ‘ঈদ উপলক্ষে গ্রাহকদের বাড়তি কিছু সুবিধা দিতে টিভি এবং ওয়াশিং মেশিনে এই আকর্ষণীয় অফার আনা হয়েছে।’
স্যামসাং অনুমোদিত পরিবেশক ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস, সিঙ্গার এবং ইলেকট্রো মার্ট লিমিটেড থেকে এই অফার মিলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে