,

সেই মুস্তাফিজে কাটা পড়লেন রোহিত

news-image

আবারও মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। সিরিজে এ নিয়ে টানা তিন ম্যাচেই বাংলাদেশের এই বাঁহাতি পেসারের বলে আউট হলেন রোহিত।  অফস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলটিতে ব্যাট পেতে দিয়েই নিজের বিপদটা ডেকেছেন রোহিত। উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচটি লোফেন লিটন দাস। আপাতত, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সাফল্য বলতে এটাই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত কিন্তু বেশ চড়াও বাংলাদেশের ওপর। এই প্রতিবেদন লেখার সময় (১৪ ওভার) ভারতের সংগ্রহ ১ উইকেটে ৮৬। ছয়ের ওপর রান নিয়ে বাংলাদেশকে চাপে ফেলার লক্ষ্যেই ব্যাট চালিয়ে যাচ্ছেন দুই ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। ধাওয়ান অপরাজিত ৩৮ রানে। কোহলি এখনো পর্যন্ত তুলেছেন ১৩ রান। মুস্তাফিজ ৫ ওভার বল করে দিয়েছেন ২৫ রান। একটু খরচে হলেও ব্রেকথ্রুটা কিন্তু তিনি ঠিকই এনে দিয়েছেন দলকে। বেশ খরচে বল করেছেন অধিনায়ক মাশরাফি ৩ ওভারেই তিনি দিয়েছেন ২১ রান। আরাফাত সানি এক ওভার বল করেই খরচ করেছেন ৮ রান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা