বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিতে বিজিপি সম্মত

news-image

নাফ নদ থেকে অপহরণের এক সপ্তাহ পরে নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত দিতে মিয়ানমার কর্তৃপক্ষ সম্মত হয়েছে। এনিয়ে তারা ২৫জুন মংডুতে পতাকা বৈঠকে বসতেও রাজি হয়েছে। মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত আনার বিষয়ে বৃহস্পতিবার বিজিবি ও বিজিপি’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিয়ানমারের মংডু শহরে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বিজিবি’র পক্ষে ৫ সদস্যের টীমের নেতৃত্ব দেবেন ৪২ বিজিবি’র অধিনায়ক আবু জার আল জাহিদ। বিজিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।৪২ বিজিবি’র অধিনায়ক আবুজার আল জাহিদ বলেন, বর্ডার গার্ড অব পুলিশের (বিজিপি) পক্ষ থেকে বিজিবির কাছে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি দলের তালিকা চাওয়া হয়। তালিকাটি পৌঁছানো হয়েছে। জানা গেছে, পতাকা বৈঠকে বসতে সম্মতি জানিয়ে ২৩ জুন মঙ্গলবার দিনের শেষে ৪২ বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। চিঠিতে রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের দিনক্ষণ নির্ধারণ ও বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নাম জানাতে বলা হয় বলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান সূত্রে জানা গেছে। তিনি জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌঁছে। চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়।এদিকে রাজ্জাককে ফিরিয়ে দিতে কোন রকমের শর্ত আরোপের কথা অস্বীকার করেছে মিয়ানমার। মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী সূত্রে পাওয়া খবরে তাদের তরফ থেকে এরকম কোন শর্ত জুড়ে দেয়া হয়নি বলেও জানা গেছে।গত ১৭ জুন বুধবার সকালে টেকনাফ সীমান্তের দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে একদল চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশের সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করলে বিজিবির সদস্য বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির সদস্য নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক