,

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দেখা যায় দুপাশের দুটি সিটে শুয়ে আছে রোগী। দৌড়ঝাঁপ করছেন চতুর্থ শ্রেণীর ২/১জন কর্মচারী। একজন মহিলা ডাক্তার ও মেডিকেল এ্যাসিসটেন্ট বসে ঔষধ কোম্পানীর দুইজন এম আর-এর সাথে কথা বলছেন। আরেকটি কক্ষে পরিসংখ্যানবিদ মোঃ ইলিয়াছ কম্পিউটারের সামনে টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছেন দেদারছে। অন্য কক্ষে ডাঃ দেলোয়ার দুইজন এম আর-এর সাথে আলাপ চারিতায় ব্যস্ত আর দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন একাধিক রোগী। সাংবাদিক সেই ছবি ক্যামেরা বন্ধি করায় উত্তেজিত হয়ে নিজেকে এক সময়ের ছাত্রলীগের সভাপতি বলে পরিচয় দিয়ে চিৎকার করতে থাকেন ডাঃ দেলোয়ার। এ সময় তার সাথে যোগ দেন অন্য ডাক্তাররা। তাদের বক্তব্য অনুমতি না দিয়ে সাংবাদিকরা ছবি উঠাতে পারে না। এ সময় তারা গোটা সাংবাদিক সমাজকে কটাক্ষ করে নানা উক্তি করতে থাকেন। আর এম ও ডাঃ নোমান মিয়া বলেন, সাংবাদিকদের জন্য সরাইলে ডাক্তাররা থাকতে পারে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আখতার বেগম বলেন, সহ কর্মীদের সাথে সুর মিলিয়ে বলেন, ছবি তোলার আগে অনুমতি নেওয়া উচিত ছিল।
sarail pic(1)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা