,

সেই বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন’ এর সুরকার জেমস হর্নার আর নেই

news-image
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। ৬১ বছর বয়সী জেমস হর্নারের হাতে টাইটানিক ছাড়াও অ্যাভাটার, অ্যাপলো-১৩, ব্রেইভহার্ট, ফিল্ড অব ড্রিমস, অ্যা বিউটিফুল মাইন্ড, অ্যান আমেরিকান টেইল, হাউস অব স্যান্ড অ্যান্ড ফগ এর মতো ছবির অমর কিছু গান সৃষ্টি হয়েছে।  সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে ৬০ কিলোমিটার দূরে হর্নারের ব্যক্তিগত বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় তিনিই বিমানটি চালাচ্ছিলেন। জনপ্রিয় এ সুরকার দুইবার অস্কার লাভসহ মোট দশবার সম্মান জনক এ পুরস্কারের জন্য মনোনীত হন। হলিউডের প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন, রন হাওয়ার্ডসহ একাধিক নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের টাইটানিক ছবিতে কাজের জন্য দুটি শাখায় অস্কার লাভ করেন জেমস হর্নার। ১৯৫৩ সালে জন্ম নেওয়া প্রখ্যাত এ সুরকারের বাবা হ্যারি হর্নারও দুই বার অস্কার জেতা পরিচালক ছিলেন। জেমস হর্নারের মৃত্যুতে টুইট করেছেন হলিউডের ছবি নির্মাতা রন হাওয়ার্ড। তিনি লিখেছেন, ‘মেধাবী কাহিনীকার, ৭টি ছবিতে আমার সহকর্মী ও বন্ধু জেমস হর্নার এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার জন্য আমার হৃদয় ব্যাথায় কাতর হয়ে উঠছে।’
 
কাজপাগল জেমস হর্নারের তিনটি ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সূত্র: এএফপি, দ্য হলিউড রিপোর্টার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে