,

রমজানে সুস্থতায় ফল

অন্যসব দিনের থেকে রমজানের সময়টায় প্রতিদিনের অভ্যাসটা বদলে যায়। সেই সাথে রমজান মাসে আমাদের খাদ্য গ্রহণের সময়সূচিতে আসে পরিবর্তন, পাশাপাশি পরিবর্তন আসে খাদ্যাভ্যাসেও। আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের সবাইকে। কখনো কখনো এই পরিবর্তিত নিয়মের কারণে নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয়। এ সময় সুস্থ থাকার জন্য প্রয়োজন খাদ্য তালিকায় ফল যোগ করা। এ সম্পর্কে জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম রোজার সময় শরীরের যত্ন নিতে নানা ধরনের ফল দিয়ে ইফতারি সাজানো যেতে পারে। রমজানের ফল নিয়ে কিছু টিপস। 

* রোজার সময় সারাদিন না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। আর এর ফলে দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্ত মনোভাব, শরীরে কাঁপুনি ইত্যাদি সমস্যা দেখা দেয়। আর এ ধরনের সমস্যা কাটানোর জন্য প্রয়োজন গ্লুকোজ খাওয়া। তাতে শরীরে শক্তি পাওয়া যাবে। সেই সাথে প্রচুর পরিমাণে ফলের জুস। বাজারে অনেক ধরনের ফলের জুস পাওয়া যায় তবে ফল কিনে নিজে জুস বানিয়ে নেওয়া স্বাস্থ্যকর বটে। 
* ইফতারে সুষম খাবারে প্লেট সাজানো যেতে পারে; যেখানে নানা ধরনের ফল সাজানো থাকবে। ফলের মধ্যে খেজুর, আপেল, কমলা, কলা কিংবা মালটার মতো ফল থাকতে পারে। 
* ফলের মধ্যে অন্যতম হতে পারে আম। কারণ অন্যসব ফলের মধ্যে পাকা আমে সবচেয়ে বেশি ক্যারোটিন থাকে। ক্যারোটিন রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। পাকা আমের রস ল্যাকজেটিভ, রোচক ও টনিক বা বলকারকের কাজ করে। এছাড়াও আম যকৃতের জন্য উপকারী। কাঁচা আমে প্রচুর ভিটামিন ‘সি’ থাকায় ত্বক ও দাঁতের জন্য খুব উপকারী।
* আনারসও থাকতে পারে রমজানের খাবারের তালিকায়। আনারসে ব্রমেলিন নামক হজমকারক পদার্থ থাকে। এর রস গলা ব্যথা এবং ব্রংকাইটিসের সমস্যার জন্য উপকারী।
* এছাড়াও তালিকায় থাকতে পারে তরমুজ। তরমুজের রস জ্বর, সর্দি, ঠাণ্ডা দূর করে। লেবুর রসের সাথে মিলিয়ে তরমুজ খেলে শরীরে বাড়তি অ্যাসিড দূর হয়। 

* এছাড়াও ইফতারের ফলের তালিকায় বেল, পেঁপে, পাকা কলা, কমলা, তেঁতুল এবং অরবরই থাকতে পারে। এসব খেলে শরীর সুস্থ থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা