,

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

news-image

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় আলামিন হোসেন (২২) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিকালে মোটর সাইকেল যোগে সদর উপজেলার নারিকেল বাড়ীয়ায় যাচ্ছিল আলামিন হোসেন। পথিমধ্যে মান্দার বাড়ীয়া বাজারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি গ্রামবাংলা মোটর সাইকেলে ধাক্কা দেয়। গ্রামবাংলার ধাক্কায় আলামিন রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার নাথ জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা