,

গ্যাস সংকট তবুও অবৈধ সংযোগের হিড়িক

news-image

ঢাকাসহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। গ্যাস সংকটের কারণে ঢাকসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ রয়েছে। চট্টগ্রামসহ অনেক জেলায় রফতানিমুখী তৈরি পোশাক খাত, সিএনজি ফিলিং স্টেশন, আবাসন খাত, স্টিল ও রি-রোলিং মিল ছাড়াও আবাসিক সংযোগের ক্ষেত্রে গ্যাসের অভাবে বিপর্যয় দেখা দিচ্ছে। শীতকাল এলেই গ্যাসের সংকট প্রকট হয়। কোনো কোনো এলাকায় রাতে কম চাপে গ্যাস সরবরাহ পাওয়া যায়, আবার কোথাও কোথাও দিন-রাত গ্যাস সরবরাহ পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে রাজধানীতে বসবাসকারী নাগরিকদের একটি বড় অংশের রান্না-খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। কর্মজীবী মানুষকে রাত জেগে বসে থাকতে হচ্ছে গ্যাস এলে রান্না করতে হয় বলে। পুরান ঢাকার হাজারীবাগ, লালবাগ থেকে শুরু করে ধানম-ি, মোহাম্মদপুর অথবা খিলগাঁও, সিপাহীবাগ, মিরপুর, মনিপুর কিংবা বনশ্রী, বাড্ডা, উত্তরা সর্বত্রই গ্যাসের সংকট রয়েছে।
আমাদের জেলা প্রতিনিধির পাঠানো খবর থেকে জানা যায়, ভোলা, গাজীপুরে বিভিন্ন অঞ্চল, রাজশাহীতে ১৪ হাজার আবেদনে গ্যাস সংযোগ দেয় হয় ১৬’শ। এতসব সংকটের পরও ঢাকাসহ বিভিন্ন জেলায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে কিছু অসাধু লোকজন। কখনো প্রশাসনের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ রয়েছ্।ে ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তীব্র গ্যাস ঘাটতি মোকবেলায় ২০০৯ সালের ১ অক্টোবর থেকে সিলেট অঞ্চল ছাড়া সারা দেশে নতুন শিল্প ও বাণিজ্যিক সংযোগ প্রদান বন্ধ করে সরকার। পরের বছর ২০১০ সালের ১৩ জুলাই নতুন আবাসিক সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয় সরকার।
কয়েক বছর বন্ধ থকার পর পরবর্তীকালে ২০১৩ সালের মে মাসে সরকার আবাসিকে গ্যাস সংযোগ আবার উন্মুক্ত করে সরকার। এ বছরের ৯ এপ্রিল বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, এখন থেকে নতুন করে আর কোন গ্যাস সংযোগ দেয়া হবে না।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: আবু বকর সিদ্দিক জানান, গ্যাসের জন্য প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এ ভর্তুকির সুবিধা শহর অঞ্চলের মানুষ পাচ্ছে, কিন্তু গ্রামের মানুষ এ সুবিধা পাচ্ছে না। তারা পয়সা খরচ করে কেরোসিন, কাঠ কিনছে। এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, আপাতত নতুন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে না। আর তরল প্রাকৃতিক গ্যাস সবার কাছে পৌঁছে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হবে।
আবাসিকে গ্রিডের গ্যাস ব্যবহার নিষ্প্রয়োজন বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জ্বালনি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে অপচয় হ্রাস করতে হবে। ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এজন্য বাসা-বড়িতে গ্যাস সংযোগের প্রয়োজন নেই। এতে প্রচুর জ্বালানি সম্পদের অপচয় ঘটে। বিশ্বের অধিকাংশ দেশেই সরাসরি গ্রিডের গ্যাস বাসা-বাড়িতে সরবরাহ করা হয় না। আবাসিকের জন্য এলপিজি অধিক উপযোগী। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা না থাকলে দেশে বিনিয়োগ হবে না।
এদিকে প্রধানমন্ত্রী বলেছেন, এজন্য আগামী ৩ বছরের মধ্যে এলপিজি সহজলভ্য করে সকলের ঘরে পৌঁছে দেয়া হবে। একদিকে এলপিজি গ্যাস এখনো সহজলব্য হচ্ছে না অন্যদিকে চলছে গ্যাসের অবৈধ সংযোগ।
আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বলা হয়, সাভার ও এর আশ পাশের এলাকাগুলোতে দিনে-রাতে কখনও অগোচরে আবার কখনও সবার সামনেই চলছে অবৈধ গ্যাস সংযোগ। কিছু অসাধু ঠিকাদার কোন নিয়মের তোয়াক্কা না করেই প্রতিটি সংযোগের জন্য ৪০-৫০ হাজার টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিচ্ছে।
সাভারের বিরুলিয়া, তেতুঁলঝোড়া, হেমায়েতপুর, খাগান, কলমা ও আশুলিয়ার পলাশবাড়ী, ভাদাইল, শ্রীপুর, এনায়েতপুর, নলাম, কাঠগড়া, জিরাবো, নরশিংহপুর, গাজীরচট, নয়াপাড়া, ধলপুরসহ সর্বত্রই অবৈধ দিচ্ছে ঠিকাদাররা। এব্যাপারে আশুলিয়ার গ্যাস ঠিকাদার বাবুল আহম্মেদ, ফিরোজ, ইয়াছিন ও মান্নানসহ একাধিক ঠিকাদারার বলেন, একটি অবৈধ গ্যাস সংযোগের জন্য তারা ৪০-৫০ হাজার টাকা নিয়ে থাকেন। এর মধ্যে স্থানীয় পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তাদেরও এখান থেকে দিতে হয় অর্ধেক। আর বাকি অর্ধেকে অবৈধ সংযোগ দেওয়ার পর তাদের আর কিছুই থাকে না।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী আফতাব হোসেন জানান, তারা ইতোমধ্যে দুই-তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ভবিষ্যতেও এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
গ্যাসের সংকটের কারণে বন্ধ করে দেয়া হয় বাসা-বাড়ির নতুন সংযোগও। কিন্তু তারপরও গ্যাস সংযোগ থেমে নেই। একটা বড় অংশ চলে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগে। সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।
সরকারের সিদ্ধান্ত ছিল দৈনিক উৎপাদন ২২’শ মিলিয়ন ঘনফুট হলে নতুন সংযোগ দেয়া হবে। এ সময় বৈধভাবে সংযোগ দেয়া বন্ধ থাকলেও অবৈধ সংযোগ দেয়া হয়েছে নিয়মিতই। এতে গত তিন বছরে উৎপাদিত অতিরিক্ত ৫’শ মিলিয়ন ঘনফুটের অনেকটাই চলে যাচ্ছে অবৈধ সংযোগে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ