,

ত্বক থেকে দূর করুন ‘ফাটা দাগ’ খুব সহজ ৩ টি উপায়ে!

news-image

ওজন বেড়ে যাওয়ার সময় আমাদের ত্বক বেড়ে গিয়ে বাড়তি ওজনের সাথে মানিয়ে নেয়। কিন্তু ত্বকে দেখা যায় ফাটা দাগ। আবার বাড়তি ওজন কমিয়ে ফেলার পরও এই ফাটা দাগ দেখা যায় ত্বকে যা দেখতে খুবই বিশ্রী লাগে, বিশেষ করে ঘাড়, গলা, পা ও হাতের ফাটা দাগ। গর্ভধারণ পরবর্তী সময়েও পেটে পড়ে স্ট্রেচ মার্ক। কিন্তু বেশ সহজেই এই বিশ্রী ফাটা দাগ থেকে দূরে থাকা সম্ভব। জানতে চান কীভাবে? চলুন তাহলে জেনে নেয়া যাক খুব সহজ পদ্ধতিগুলো।

১) অ্যালোভেরার ব্যবহার
অ্যালোভেরা ত্বকের নানা দাগ দূর করতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের স্ট্রেচ মার্কও অ্যালোভেরা দূর করে খুব সহজেই।

– অ্যালোভেরার তাজা পাতা নিয়ে এর সবুজ অংশ ফেলে ভেতরের জেল বের করে নিন।
– এই জেল স্ট্রেচ মার্কের উপর ঘষে নিন ১০ মিনিট। ভালো করে ঘুরিয়ে ঘষবেন, এতে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।
– প্রতিদিন এই পদ্ধতি ব্যবহার করুন। কিছুদিনের মধ্যেই ঘাড়, গলা, পেট ও দেহের অন্যান্য স্থান হতে ফাটা দাগ বা স্ট্রেচ মার্ক মিলিয়ে যাবে।
২) আমন্ড অয়েলের ব্যবহার
আমন্ড অয়েল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী। যার ফলে স্ট্রেচ মার্ক সহ অন্যান্য দাগ দূর হয় সহজেই।

– আমন্ড অয়েলের সাথে বেসন মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন।
– এই পেস্টটি ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। দিনে অন্তত ২ বার এই পেস্টটি ম্যাসেজ করে নেবেন। এতে করে স্ট্রেচ মার্ক খুব দ্রুত দূর হয়ে যাবে।
– এই পেস্টটি গর্ভধারণের প্রথম ট্রাইমেস্টার থেকে পেটে ম্যাসেজ করার অভ্যাস করলে স্ট্রেচ মার্ক তৈরিই হবে না।
৩) ভিটামিন ক্যাপস্যুলের ব্যবহার
ত্বকের ক্ষতিপূরণের ক্ষেত্রে ভিটামিন ক্যাপস্যুলের ব্যবহার অনেক বেশি উপকারী। এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

– ২-৩ টি ভিটামিন এ এবং ই ক্যাপস্যুল একসাথে ভেঙে মিশিয়ে নিন ভালো করে।
– এবার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ম্যাসেজ করতে থাকুন যতক্ষণ না পুরোটা মিশ্রন ত্বকে মিশে যায়।
– কিছুদিনের মধ্যেই ফাটা দাগ বা স্ট্রেচমার্ক দূর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ