বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পীরা সেলফি তুলে নিজেদের প্রমোট করতে ব্যস্ত

news-image

অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন রিয়াজ। তবে পর্দায় তাঁকে ঠিকই দেখা যাচ্ছে। আজ শুরু হচ্ছে রিয়াজ অভিনীত নাটক উজান গাঙের নাইয়া। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে
‘উজান গাঙের নাইয়া’ নাটকে কাজের পরিবেশটা কেমন ছিল?
এককথায় চমৎকার। পুরোপুরি একটি পেশাদার পরিবেশে আমরা কাজ করেছি। এ রকম পেশাদারি মনোভাব নিয়ে আমরা যদি সব কাজ করতে পারতাম, তাহলে সব কাজই অনেক ভালো হতো।
যেমন?
কক্সবাজারে আমরা শুটিং করেছি। প্রতিদিন নিয়ম মেনে ঘুম থেকে উঠেছি, নিয়ম মেনে শুটিং করেছি এবং নিয়ম মেনেই খেয়েছি। প্রোডাকশন বয়ও জানে কখন, কাকে, কীভাবে আপ্যায়ন করতে হবে। সব মিলিয়ে এটা ছিল খুবই পরিকল্পনামাফিক একটা কাজ। এই নাটকের শুটিং চলাকালে সব অভিনয়শিল্পীর জন্য বিমা করা ছিল।
এই নাটকে আপনার সঙ্গে কাজ করেছেন স্পর্শিয়া। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
স্পর্শিয়ার কিছু করার আগ্রহ আছে। সে মোটামুটি ভালো অভিনয়ও করেছে।
এখন অনেক নতুন অভিনেতা-অভিনেত্রী কাজ করছেন। তাঁদের মধ্যে এমন কেউ কি আছেন, যাঁর কাজে আপনি মুগ্ধ হয়েছেন?
আমি এখনো সেভাবে কারও কাজে মুগ্ধ হয়েছি, তা বলতে পারব না। কিন্তু মুগ্ধ হতে চাই। আমার কাছে মনে হয়, এখন যাঁরা কাজ করছেন, তাঁদের বেশির ভাগের সঠিক স্কুলিং নেই। আমাদের এখানে অভিনয়ের যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই, তাই আমাদের দেখে দেখে এবং জিজ্ঞেস করে শিখতে হয়। নতুনদের অনেকেই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের চেয়ে এগিয়ে আছে, কিন্তু অনেকের মধ্যেই শেখার আগ্রহটা নেই। নাটকের সেটে প্রায়ই অভিনয়শিল্পীকে দেখেছি, তাঁরা সেলফি তুলে ফেসবুকে নিজেদের প্রমোট করতেই ব্যস্ত! সেলফি দিয়ে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন, অথচ যে কাজটা তাঁরা করছেন, সেটার প্রতি যতটা ভালোবাসা বা দায়িত্ব থাকা দরকার, সেটা তাঁরা পালন করছেন না! সেলফি তো সেলফি, একটা ভালো কাজ কিন্তু অসংখ্য সেলফির চেয়ে বেশি মানুষের মনে দাগ কাটতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা