,

লটারিতে জাহিদ-নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদকচলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী হলেও ঈদ মওসুম এবং বছরের বিশেষ বিশেষ দিবসে নিপুণ নাটক-টেলিফিল্মে অভিনয় করে থাকেন। সেই ধারাবাহিকতায় আসছে ঈদ উপলক্ষে তিনি দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন ‘লটারি’ নামে একটি নাটকে। রাজধানীর উত্তরায় আপনঘরে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন জাহিদ হাসান নিজেই। এর গল্প রচনা করেছেন মাহবুব বাপ্পী। আসছে ঈদে আরটিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। জাহিদ হাসান বলেন, নিপুণ খুব ভাল অভিনেত্রী। তাই সে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। খুব সহজে চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন নিপুণ। এবারের ঈদে আমার নির্দেশনায় নিপুণ একটি কাজই করেছেন। লটারিতে আমার স্ত্রীর ভূমিকায় খুব চমৎকার অভিনয় করেছে। মুঠোফোনে লন্ডন থেকে নিপুণ বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি অভিনয়টা এত সহজভাবে নিজের মধ্যে নিয়ে
উপস্থাপন করেন যে, আমার নিজেরও তার মতো শেখার আগ্রহ তৈরি হয়। তিনি অনেক গুণী একজন অভিনয়শিল্পী। তার সঙ্গে কাজ করতে পারাটা আমি সবসময় উপভোগ করি। জাহিদ হাসান জানান, আসছে ঈদ অনুষ্ঠানমালাতেই নাটকটি আরটিভিতে প্রচার হবে। এদিকে জাহিদ হাসান এরই মধ্যে নির্মাণ শেষ করেছেন তার সহধর্মিণী মৌর বিপরীতে ‘হোপলেসম্যান’ টেলিফিল্ম এবং মেহজাবিনের বিপরীতে ‘ডিস্টার্ব’ নাটকের। ‘হোপলেসম্যান’ প্রচার হবে এটিএন বাংলায় এবং ‘ডিস্টার্ব’ বাংলাভিশনে। অন্যদিকে ‘লটারি’ নাটকের শুটিং শেষ করেই একমাত্র মেয়ে তানিশাকে দেখতে নিপুণ লন্ডনে গিয়েছেন। ফিরবেন আসছে ২৬শে জুন সকালে। ফিরে ঐদিনই তিনি আর ববি প্রীতমের নির্দেশনায় একটি নাটকের কাজ করবেন। সম্প্রতি তিনি তৌকীর আহমেদের নির্দেশনায় ‘অজ্ঞাতনামা’ এবং ডা. অরূপ রতনের নির্দেশনায় ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। দুটি চলচ্চিত্রে তার বিপরীতে আছেন যথাক্রমে মোশাররফ করিম ও ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে