,

অপহৃত বিজিবি সদস্যকে ফেরতের আশ্বাস মিলেছে

news-image

পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের জলসীমায় পাচারকারীদের নৌকা থেকে উদ্ধার হওয়া আরও ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে এখনও ফেরত দেয়নি মিয়ানমার। তবে পতাকা বৈঠকে এ ব্যাপারে আশ্বাস দিয়েছে বিজিপি। এদিকে শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বিপরীতে সীমান্তের মিয়ানমার অংশে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সীমান্তরক্ষী বাহিনী। এ সময় তারা অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউজে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বিজিপির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান। তিনি জানান, বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমারের বিজিপির হেফাজতে রয়েছেন। তিনি এখনো নিরাপদ ও সুস্থ আছেন। জানা যায়, ১৭ জুন সকালে দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে একদল চোরকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশের সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করে। এতে বিজিবির সদস্য বিপ্লব গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ তাকে ধরে নিয়ে যায়। গোলাগুলির ওই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, টেকনাফে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই বিজিপি গুলি চালিয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা