,

পপির দিনকাল

news-image

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। হাতে নতুন কোন সিনেমা নেই। গেল বছর ও এবছর মিলিয়ে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হলো- চার অক্ষরে ভালোবাসা এবং দুই বেয়াইয়ের কীর্তি। দুটি সিনেমায়ই পপির নায়ক হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ফেরদৌসের নায়ক হিসেবে দর্শকদের কাছে আগের মতো চাহিদা নেই। মূলত দুটি সিনেমার যে ব্যবসা হয়েছে সেটা পপির জন্যই। কারণ নায়িকা হিসেবে পপির চাহিদা আগেই মতোই রয়েছে। সিনেমা দেখতে আসা দর্শকদের অনেকের মুখেই শোনা গেছে পোস্টরে তারা পপির ছবি দেখেই সিনেমা দেখতে এসেছেন। কিন্তু হাতে অনেক নতুন কাজের অফার থাকা সত্ত্বেও বেকার সময় কাটাচ্ছেন পপি। মাঝে মধ্যে দু’একটি টেলিফিল্মে কাজ করছেন। এ ব্যাপারে পপি জানান, আমার কাছে দর্শকের প্রত্যাশা অনেক। শুধু মাত্র প্রারিশ্রমিকের জন্য যেকোনো সাদামাটা সিনেমায় কাজ করছি না। ভালো গল্প পেলে টেলিফিল্মে কাজ করছি। তবে আমার বিশ্বাস খুব দ্রুতই বড় পর্দার জন্য ভালো কিছু কাজ নিয়ে হাজির হব। সম্প্রতি জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ সিনেমায় অভিনয় করেছেন পপি। পপি ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন পরীমনি ও ডিএ তায়েব। চলচ্চিত্রের পাশাপাশি এখন পপি ঈদের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি ‘ভালোবাসায় দুজনায়’ টেলিফিল্মে অভিনয় করছেন। এটি রচনা ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। এছাড়াও আসন্ন ঈদে পপিকে জিএম সৈকতের ‘লাভ স্পিড’ টেলিছবিতেও দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা