,

শর্ত ছাড়াই রাজ্জাককে ফিরিয়ে দিতে রাজি মিয়ানমার (ভিডিও)

news-image

অপহরণের ছয়দিন পর, অপহৃত বিজিবি সদস্য নায়েক রাজ্জাককে অস্ত্রসহ শর্ত ছাড়াই ফিরিয়ে দিতে রাজি হয়েছে মিয়ানমার। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিষয়টি চ্যানেল ২৪’কে নিশ্চিত করেছেন।

জেনারেল আজিজ আহমেদ চ্যানেল ২৪’কে জানান, মিয়ানমার নায়েক রাজ্জাককে শর্ত ছাড়া এবং অস্ত্রসহ ফিরিয়ে দিতে রাজি হয়েছে।

এর আগে নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পতাকা বৈঠকের জন্য আহবান করা হলেও তাতে সাড়া দেয় নি মিয়ানমার।

তবে সোমবার বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদকে মৌখিকভাবে মিয়ানমার সীমান্তরক্ষী জানায়, রাজ্জাকের সাথে সাগরে উদ্ধার হওয়া ৫৫৫ জন অভিবাসীকেও ফেরত নিতে হবে। কিন্তু তাতে অস্বীকৃতি জানায় বিজিবি।

এদিকে বাবা দিবসে বাবা হলেও দূর দেশে বন্দী নায়েক রাজ্জাক দেখতে পারেননি তার সন্তানের মুখ।

বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের হাজী সেলিম ছবিতে হাতকড়া পরা রাজ্জাকের ছবিকে পুরো দেশের হাতকড়া পরার সাথে তুলনা করেন। জানতে চান নায়েক রাজ্জাককে মুক্ত করতে কি করছে সরকার?

বিএনপিও বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি প্রধানের অবস্থান পরিষ্কারের দাবি জানিয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

https://www.youtube.com/watch?v=82dfryD7L8Y

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ