,

সরাইলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের পল্লীতে হনুফা খাতুন (১৯) নামের তিন মাসের অন্ত:সত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পক্ষের লোকজন আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজনের অভিযোগ নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ গতকাল ভোরে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দিন মজুর সামছুল হকের মেয়ে হনুফার সাথে এক বছর আগে বিয়ে হয় সরাইলের লোপাড়ার সামছু মিয়ার পুত্র শাহআলমের (২৫)। শাহআলম ফেরি করে কাপড় বিক্রি করে। বিয়ের কিছুদিন পরই শ্বশুড় শ্বাশুড়ি কর্তৃক নির্যাতনের অভিযোগ করে হনুফা। স্বামীর অনুপস্থিতিতে হনুফাকে কু-প্রস্তাব দিত শ্বশুড় সামছু মিয়া। তাই হনুফা প্রায়ই তার শ্বশুড়কে এড়িয়ে চলত। আর এ জন্য হনুফার উপর চলত নির্যাতন। গত রোববার গভীর রাতে হনুফার বাবা সামছুল হককে লোপাড়া থেকে মুঠোফেনে জানানো হয় হনুফা মারা গেছে। রাতেই সামছুল হক ছুটে যান লোপাড়ায়। গিয়ে দেখেন চিকন জিংলা (আঞ্চলিক ভাষা) গলায় মুড়িয়ে সিলিং ফ্যানে জুলছে হনুফার মৃত দেহ। আবার একটি পা চকিতে লেগে আছে। শ্বশুড় শ্বাশুড়ি সহ বাড়ির সকলেই পালিয়েছে। এতে তার সন্দেহ হয়। ভোর বেলা সামছুল হক সরাইল থানা পুলিশের সহায়তায় স্বামীর ঘর থেকে গৃহবধু হনুফার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হনুফার বাবা সামছুল হক অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তারা সকলে আমার মা হারা মেয়েটাকে নির্যাতন করে আসছে। এ ছাড়া শ্বশুড় সামছুর লোলুপ দৃষ্টি পড়েছিল হনুফার উপর। তারা আমার মেয়েকে ঠান্ডা মাথায় খুন করে ফাঁসির নাটক সাজিয়েছে। আমি এর বিচার চাই। উপ-পরিদর্শক মোঃ বোরহান বলেন, শ্বশুড় শ্বাশুড়ি স্বামী সহ পরিবারের সদস্যরা ওই গৃহবধুকে নিয়মিত নির্যাতন করত এমন অভিযোগ আশপাশের  লোকজনের মুখে শুনেছি। এ রিপোর্ট লিখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের