,

প্রেমে প্রত্যাখ্যাত, কিশোরীকে খুন করে আত্মঘাতী যুবক

news-image

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীর গলায় ছুরি চালাল এক যুবক। এর পর নিজের গলায় সেই একই ছুরি চালিয়ে আত্মঘাতী হল এক যুবক। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন থানার ঘটনা। এই ঘটনায় ওই দু’জনেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তপনের নেদইর গ্রামের বাসিন্দা সুমনা খাতুন প্রাইভেট টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয়। সে স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সাইকেলে চেপে বাড়ি থেকে কিছুটা এগোতেই মামুদ হোসেন নামে এক যুবক তার পিছু নেয়। বছর চব্বিশের মামুদ একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গ্রামের বাইরে থাকে সে। এলাকাবাসীর দাবি, বেশ কিছু আগে সুমনাকে প্রেমের প্রস্তাব দেয় সে। কিন্তু, ওই কিশোরী সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। এর পর বেশ কয়েক বার একই প্রস্তাব দেয় সে। কিন্তু, প্রত্যেক বারই তাকে ফিরিয়ে দেয় সুমনা।
এ দিন সকালে সুমনা যখন সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছিল, তখন মামুদ ফের এক বার প্রেমের প্রস্তাব দেয় তাকে। অন্যান্য বারের মতো এ দিনও সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ওই কিশোরী। এর পর কিশোরীটির সাইকেল থামিয়ে তার পথ আটকায় মামুদ। নিজের সঙ্গে আনা ছুরি বের তার গলায় চালিয়ে দেয় সরাসরি। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। ছটফট করতে করতে ঘটনাস্থলেই নেতিয়ে পড়ে সুমনার দেহ। এর পর সেই একই ছুরি নিজের গলাতেও চালায় মামুদ। রক্তাক্ত অবস্থায় সেও পড়ে যায় রাস্তার উপর। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার পর তপন থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা