,

পঞ্চগড়ের গ্রামীন জনপদ থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ

news-image

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ। এ অঞ্চলে কৃষকরা কাউন চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন সেখানে স্থান করে নিয়েছে ভুট্রা আর বাদাম চাষাবাদ। উপজেলার বিস্তৃর্ণ অঞ্চল এখন ভুট্রা আর বাদামের ক্ষেতে ভরে গেছে। কৃষকরা এখন কাউন আবাদ করতে আর আগ্রহী নয়। এমন এক সময় ছিল অনেক মানুষ কাউনের ভাত খেয়ে জীবিকা নির্বাহ করতো। এই তো ১০/১৫ বছর আগে আষাঢ় ও শ্রাবন মাসে আয়ভুক্ত পরিবারের অনেকে কাউনের ভাত খেয়ে দিনাতিপাত করেছে। কাউন এর আবাদ না করার কারণ হিসেবে ঝলইশালশিরি ইউনিয়নের তফিলউদ্দীন জানান, বাজারে কাউন এর দাম কম। দাম কম হওয়ার কারণে কৃষকরা লাভবান হতে পারছেন না কাউন চাষাবাদ করে। এজন্য অনেক কৃষক কাউন চাষ ছেড়ে দিয়েছেন। কেউ কেউ শখের বসে ৫/১০ শতক জমিতে কাউন চাষ করেছেন। কথা হয় বেংহারী ইউনিয়নের শিকারপুর গ্রামের চাষী তারা মিয়ার সাথে। তিনি ৮ শত জমিতে কাউন চাষ করেছেন। বর্তমানে কাউন এর শীষ বের হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে কাউন ঘরে তুলবেন। আরো কয়েকজন কৃষক কাউন আবাদ করেছেন অল্প জমিতে শখের বসে। অনেক কৃষক জানান, এখন উপজেলার প্রায় প্রত্যেক কৃষক বোরো ধান ব্যাপক হারে চাষাবাদ করছে। তাই কৃষকদের আর ভাতের অভাব দেখা যায় না। তাই অভাব দুর করার জন্য তাদের আর কাউন এর ভাত খেতে হয় না। কাউন চাষ যেভাবে হারিয়ে যাচ্ছে, তাতে আমাদের নতুন প্রজন্ম পরবর্তীতে আর কাউন চাষাবাদ সম্পর্কে কিছু জানবে না। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক জানান, কৃষি বিভাগ কৃষকদের সব রকমের রবি শস্যের চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ প্রদান করে থাকে। তিনি বলেন, কাউন চাষাবাদে এ অঞ্চলের কৃষকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। এবার ৫০ হেক্টর জমিতে কাউন 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ