,

পুলিশের ক্রসফায়ারে মাগুরায় সন্ত্রাসী বাহিনী প্রধান নিহত

news-image

পুলিশের ক্রসফায়ারে মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামে রোববার রাতে সন্ত্রাসী আলফু বাহিনী প্রধান আলফু বিশ্বাস নিহত হয়েছে। এঘটনায় চার পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, সন্ত্রাসীরা রোববার রাতে রাউতড়া স্কুলের আশেপাশে কোনো অপরাধমূলক কর্মকা- করার চেষ্টা করছিলো। গোপনে পুলিশ এসংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছোড়ে। আত্ম রক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী আলফু বিশ্বাস ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, ২ টি গুলি ও ৩ টি রামদা উদ্ধার করেছে। অন্যান্য সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে পুলিশের ৪জন সদস্য আহত হয়েছে এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।উল্লেখ্য, নিহত আলফু বিশ্বাসের নামে বিভিন্ন থানায় ডজন দুয়েক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ