,

রাশিয়ার ২ প্লেন ছিনতাই, ১টির জরুরি অবতরণ ১টি লাপাত্তা

news-image

ছিনতাইকারীদের কবলে পড়েছে রাশিয়ার দু’টি ‘ছোট’ উড়োজাহাজ। এর মধ্যে একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করানো হলেও অপরটি এখনও লাপাত্তা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার-তাসকে উদ্ধৃত করে এ খবর দিচ্ছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম।

ইতার-তাস জানায়, রোববার (২১ জুন) রাজধানী মস্কোর আড়াই হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়া অঞ্চলের শহর তুয়ুমেনের ইশিম থেকে থেকে ওই উড়োজাহাজ দু’টো ছিনতাই করে কিছু অজ্ঞাতপরিচয় লোক। ইয়াক-৫২ ও জিওয়াই-৮০-১৬০ নামে উড়োজাহাজ দু’টি আধা সামরিক স্পোর্টস ক্লাব দোসাফ-এর। সংবাদ সংস্থাটি আরও জানায়, ছিনতাইয়ের পর যান্ত্রিক জটিলতার কারণে ইয়াক-৫২ উড়োজাহাজটি ইয়ালুতোরভস্কে জরুরি অবতরণ করানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও এখনও সন্ধান নেই জিওয়াই-৮০-১৬০ উড়োজাহাজটির। ইতার-তাস দাবি করেছে, জিওয়াই-৮০-১৬০ যারা ছিনতাই করেছে তাদের কবলেই রয়েছে ইয়াক-৫২।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা