,

টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

news-image

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর কিছু পরেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৭৯ রানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। ১-০তে এগিয়ে থাকা টাইগাররা র‌্যাংকিংয়ে আট নম্বর অবস্থানে থেকে সিরিজ শুরু করে। তবে, প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে হারানোয় সাত নম্বরে চলে এসেছে মাশরাফি বাহিনী। ওয়ানডেতে ৩০ বারের মোকাবেলায় ভারতকে হারানো গেছে মাত্র চারবার। এর আগেও দ্বি-পক্ষীয় ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। তবে, বদলে যাওয়া টাইগারদের এবারের প্রসঙ্গটি ভিন্ন। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, ভূবনেশ্বর কুমার ও ধাওয়াল কুলকার্নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে