,

চান্দিনায় এক ব্যক্তির লাশ উদ্ধার : হাতে ও পায়ে আচড়

news-image

চান্দিনায় কৃষি জমি থেকে সন্তোষ সরকার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। শনিবার সকাল ৯টায় উপজেলার হারং দক্ষিণপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সন্তোষ সরকার কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানাগেছে। সে হারং দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল্লীরপাড় এলাকার যুগেশ সরকারের ছেলে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। প্রত্যক্ষদর্শীরা জানাযায়, শনিবার সকালে স্থানীয় লোকজন কৃষি জমিতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এদিকে লাশের বাম বাহে ও পায়ে হাটুর নিচে আচড় থাকায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে। নিহতের স্ত্রী শিখা রানী সরকার জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় (১৯ জুন) তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি চা দোকানে যান। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। শনিবার সকালে লোক মুখে শুনে ফসলী মাঠে গিয়ে নিহতের মরদেহ সনাক্ত করেন পরিবারের সদস্যরা। এব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের ধরে তাকে শ্বাস রূদ্ধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকালে চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ঘটনাস্থল পরিদর্শন করেন। চান্দিনা থানার অফিসার ইন চার্জ রসুল আহমদ নিজামী জানান, মরদেহের বাম হাতে ও পায়ে হাটুর নিচে আচড় এর চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে