বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল ভিডিও ফেসবুকে কি করে রুখবেন এই সমস্যা

news-image

প্রযুক্তি ডেস্কসম্প্রতি এক নয়া জ্বালায় ভুগতে হচ্ছে ফেসবুক ইউজারদের। এমন এক ম্যালওয়্যারের আবির্ভাব হয়েছে, যার জেরে নির্ভেজাল একটা ক্লিক লজ্জায় সকলের সামনে আপনার মাথা হেঁট করে দিতে পারে। অনেকের সঙ্গেই এটা হয়ে গিয়েছে। এর টার্গেট বিশেষত পূর্ব ভারতের রাজ্যগুলির ফেসবুক ইউজাররা। ইউজার জানেনও না অথচ, তাঁর প্রোফাইল থেকে পোস্ট হয়ে যাচ্ছে অশ্লীল ভিডিও। এমনকী, ইউজারের অজান্তেই ট্যাগ হয়ে যাচ্ছেন তাঁর প্রোফাইলের বন্ধুরা।
এখন প্রশ্ন হল, কি করে রুখবেন এই সমস্যা? প্রথমত, আপনার টাইমলাইনে একটা পোস্ট দেখতে পাবেন, এই ভিডিওটি আপনারই। যদি ক্লিক করেন, তবে একটা ফাইল ডাউনলোড করার অপশন পাবেন। সেটি করলেই বাকি কাজ ভাইরাস নিজে থেকেই করে নেবে। কি করছে এই মেলওয়্যার? ভিডিও ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাস অপনার কম্পিউটার বা মোবাইলে নিজে থেকেই ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পরেই এর প্রথম কাজ কয়েকটি পর্ন ছবি এবং ভিডিও আপনার টাইমলাইনে শেয়ার করছে। এটাই শেষ নয়। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অন্তত ২০ জন বন্ধুকেও এটা ট্যাগ করে দিচ্ছে। এ ভাবেই ম্যালওয়্যারটি ছড়িয়ে যাচ্ছে। কারণ, আপনার নাম দেখে তাঁরাও এই ফাইল খুলছেন এবং ভাইরাস তাঁদের মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ছে। এ ধরনের ম্যালওয়্যার অট্যাক ভারতে প্রথম নয়।
তাই সতর্ক থাকতে কোনও ভাবেই কোনও পর্ন লিঙ্কে ক্লিক করবেন না। সে যতই আপনার চেনা বন্ধু শেয়ার করুন না কেন। যদি এমন কিছু চোখে পড়ে সেই বন্ধুকে জানিয়ে দিন, যাতে তিনিও সাবধান হয়ে যান। এমন কোনও ভিডিয়ো লিঙ্কে ক্লিক করবেন না যেটা ডাউনলোড করতে হয়। এমন কোনও পেজ লিঙ্কে ক্লিক করবেন না যেটা আপনার প্রয়োজন নেই। এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকারা আপনার ব্যক্তিগত অনেক তথ্য হাতিয়ে নিতে পারে। ফলে এটা হাল্কা ভাবে না নেওয়াই ভালো। সন্দেহজনক অ্যাপ বা ব্যক্তিকে প্রোফাইল থেকে বাদ দিতে দ্বিধা করবেন না। কনট্রোল প্যানেলে গিয়ে দেখুন এমন কোনও সফ্টওয়্যার দেখাচ্ছে কিনা যা আপনি ইনস্টল করেননি। যদি দেখায় তা হলে তা আন-ইন্সটল করুন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক