,

সাপের কামড়ে ওঝার মৃত্যু, ঝাড়-ফুঁকের প্রতি বিশ্বাস শুণ্যের কোঠায়

news-image

টাঙ্গাইলের সখীপুরে নিজেরই পোষা সাপের কামড়ে কছিম উদ্দিন (৫০) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়চওনা গ্রামের ইনজির খানের ছেলে। নিহত কছিম উদ্দিন গত ২০ বছর ধরে বিভিন্ন হাট-বাজারে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।  প্রত্যক্ষদর্শীরা জনান, বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়চওনা বাজারে সাপের খেলা দেখানোর সময় নিজেরই পোষা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর ওই ওঝা অসুস্থ্য হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সাপের কামড়ে ২০ বছরের অভিজ্ঞ এ ওঝার মৃত্যুতে স্থানীয় লোকজনের মধ্যে ওঝাদের ঝাড়-ফুঁকের প্রতি বিশ্বাস শুণ্যের কোঠায় নেমে এসেছে। সখীপুরে সাপের প্রকোপ বেশী থাকায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন রাখার জোড় দাবি জানানো হয়েছে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ