,

ব্রাজিলের জার্সি গায়ে তুমি এটা করতে পারো না’

news-image

নেইমারের আচরণের মারাত্মক সমালোচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।  ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে এমন আচরণ কাম্য নয় বলে জানিয়ে দিলেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের এক খেলোয়াড়কে জোড়া পায়ের লাথি মেরে মারাত্মক সমালোচিত হন নেইমার। তার রেশ কাটতে না কাটতেই আরেক কাণ্ড করে বসলেন ব্রাজিলের এ স্ট্রাইকার। কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের ডিফেন্ডার পাবলো আরমেরোর গায়ে বল লাথি মারেন তিনি। এ সময় কলম্বিয়ার খেলোয়াড়রা নেইমারের দিকে তেড়ে যান। হতাশ ও মেজাজ হারনো নেইমার তখন জেইসন মারিলোকে মাথা দিয়ে গুঁতো মারেন। এ ঘটনার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ২৩ বছর বয়সী এ স্ট্রাইকারকে। এতে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে আরও কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আছেন নেইমার। ম্যাচ শেষে নিজের ভুল অস্বীকার করেন নেইমার। বরং আত্মপক্ষ সমর্থক করে বলেন, খেলা শেষ হওয়ায় এমনিতেই তিনি বল মেরেছিলেন। আর রেফারিরা সব সময় তার বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়ার জন্য মুখিয়ে থাকে। কিন্তু তার এই মন্তব্যের সমালোচনা করে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো বলেন, ‘সে (নেইমার) যা বলেছে তা মোটেও ঠিক নয়। খুবই কঠিন সময় পার করছে সে। কিন্তু সে নিয়মিতই খুব আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে। যা কখনও কাম্য নয়। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে সে আচরণ করেছে তা অগ্রহণযোগ্য।’ নেইমারকে লক্ষ্য করে রোনালদো বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে তুমি এমন আচরণ করতে পারো না।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর