,

সরাইলে স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

news-image

জেলার সরাইলে রহস্যজনক কারণে মারুফা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মুগলটুলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মারুফা মুগলটুলা গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। সে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মারুফা তার নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে মারুফার রুমে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করেন, মারুফার সঙ্গে একই উপজেলার একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মারুফার বাবা-মা সেই সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এ ঘটনায় অভিমান করেই মারুফা আত্মহত্যা করে থাকতে পারে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শীর্ষ নিউজ
 

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা