বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ১৭০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশররফ হোসেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জহিরুল ইসলাম প্রমুখ। প্রথমবারের মতো উপজেলা পরিষদ থেকে উপজেলার প্রাথমিক (পিএসসি), নিম্নমাধ্যমিক (জেএসসি), মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে ২০১৪ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। 
ইউএনও এমরান হোসেন বলেন পিএসসির শিক্ষার্থীদের এক হাজার ৮০০, জেএসসির শিক্ষার্থীদের দুই হাজার ৫০০, এসএসসির শিক্ষার্থীদের তিন হাজার ও এইচএসসির শিক্ষার্থীদের চার হাজার করে টাকা দেওয়া হয়েছে। এতে উপজেলা পরিষদের  তিন লাখ ৮৩ হাজার টাকা ব্যায় হয়েছে। এখন থেকে প্রতি বছর এ উপজেরার মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে। 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক