,

চীনে রোজা রাখায় নিষেধাজ্ঞা

news-image
চীনের জিনজিয়াং অঞ্চলের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। চীন সরকার এক ঘোষণায় জানিয়েছে, উইঘুর জনগোষ্ঠীর মুসলিমরা এবার পবিত্র রমজান মাসে কোনো রোজা রাখতে পারবে না। খবর আল-জাজিরার।
এবার রমজান শুরুর আগেই তৎপর হয়ে ওঠেছে চীনা সরকার। তারা উইঘুর ধর্মাবলম্বীদের মধ্যে রমজান বিরোধী নানা প্রচারণা শুরু করেছে। ওই সম্প্রদায়ের অভিবাবকদের কাছ থেকে এই মর্মে জোর করে প্রতিশ্রুতি আদায় করছে যে, তাদের ছেলেমেয়েরা রমজান মাসে কোনো রোজা রাখবে না। কাজাক সীমান্তবর্তী এলাকার রেস্টুরেন্টগুলো রোজার সময় খোলা রাখার জন্য নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে সরকারি ওয়েবসাইটগুলো। এছাড়া মুসলিম মালিকানাধীন দোকানগুলোতে সিগারেট এবং মদ বিক্রি অব্যাহত রাখতে কড়া নির্দেশ দিয়েছে বেইজিং সরকার। এ নির্দেশ অমান্য করা হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উইঘুর নেতা দিলজাত রাজিত। এক বিবৃতিতে তিনি বলেন, এটি তাদের ধর্মীয় বিশ্বাসের ওপর হামলা এবং এ ধরনের কড়াকড়ি আরোপের কারণে উইঘুর জনগোষ্ঠী চীনা সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠতে পারে। তিনি আরো বলেন, ‘উইঘুরদের ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে চীন। ধর্ম পালনে এ ধরনের বিধি-নিষেধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠতে পারে।’ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সমাবেশ লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদী উইঘুররা একাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ চীনের। তবে সংখ্যালঘু সম্প্রদায়টি বারবার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
 
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা