বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেছে বেছে কাজ করছি

news-image

বিনোদন প্রতিবেদকশিগগিরই আসছে কনকচাঁপার দুটি একক অ্যালবাম। দুই অ্যালবামে থাকবে দুই ধরনের গান। গানের এই নানা ধরন এবং সেই সঙ্গে অন্য ব্যস্ততা নিয়ে কথা হলো সংগীতশিল্পী কনকচাঁপার সঙ্গে

নতুন অ্যালবামগুলো কবে পাব?

রমজান মাসেই মুক্তি পাবে দুটি অ্যালবাম। একটি আসবে রমজান মাসের প্রথম কিংবা মাঝামাঝি। অন্যটি ঈদের আগে।

অ্যালবাম দুটিতে কী ধরনের গান থাকছে?

প্রথম অ্যালবামটি হামদ-নাতের। কাজী নজরুল ইসলামের হামদ-নাতগুলো থাকছে এতে। আর দ্বিতীয় অ্যালবামের নাম পদ্মপুকুর। অ্যালবামের একটি গান থেকেই নেওয়া হয়েছে নামটি। এতে থাকছে সব মৌলিক গান। গানগুলো লিখেছেন হুমায়ুন কবির, গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, জুলফিকার রাসেল, এস আই শরীফ ও এমাদ জুয়েল। সব কটি গানের সুর ও সংগীত মইনুল ইসলাম খানের। দুটি অ্যালবামই বেরোচ্ছে লেজার ভিশন থেকে। আমি মনে করি, তারা সব সময় ব্যবসায়ের চেয়ে সৃজনশীলতাকে কিছুটা বেশি প্রাধান্য দেয়। সংগীতের পৃষ্ঠপোষকতা করে।

চলচ্চিত্রে প্লেব্যাক?

একটা সময় প্রচুর প্লেব্যাক করতাম। এক দিনে তো পাঁচটা গানেরও প্লেব্যাক করেছি। এই স্টুডিও থেকে যেতে হয়েছে ওই স্টুডিওতে। এমনও হয়েছে, আমেরিকায় গিয়েছি, সেখানে ফোন আসত। আপনি এলে গান হবে। তারপর ছবির কাজ শুরু হবে। কিন্তু বছর দশেক ধরে চলচ্চিত্রশিল্পের অবস্থা খুব খারাপ। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। তবে এর মাঝেও কিছু গান অবশ্যই হচ্ছে। সেখান থেকেই বেছে বেছে টুকটাক কাজ করছি।

আপনি তো লেখালেখিও করেন?

দুিট বই লিখেছিলাম—স্থবির যাযাবর একটি। বেরিয়েছিল অনন্যা থেকে। এরপর লিখি কবিতার বই মুখোমুখি যুদ্ধ, প্রকাশক পাঞ্জেরি। লেখালেখি করছি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা