,

চাদে বোরকা নিষিদ্ধ

news-image

অন্যরকম ডেস্কচাদে সোমবারের বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হবার পর দেশটিতে বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ধর্মীয় নেতাদের সাথে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী, কালজেবুয়ে পাহিমি দুবেত এই ঘোষণা দেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় চাদের রাস্তা ঘাটে প্রকাশ্যে বোরকা পড়া যাবে না। এমনকি নিজেদের বাড়ি ঘরেও বোরকা পড়া যাবে না।

প্রধানমন্ত্রী সোমবারের আত্মঘাতী হামলার জন্য নাইজেরীয় জঙ্গিগোষ্ঠি বোকো হারামকে দায়ী করেন।

ধরা পড়ে যাওয়া ঠেকাতে বোকো হারাম এখন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের বেশি ব্যবহার করছে।

বুধবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী কালজেবুয়ে পাহিমি বলেন, “সন্ত্রাসীরা হামলা চালাতে বোরকা ও নেকাবের আশ্রয় নিচ্ছে। বোরকার ছদ্মবেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। এখন থেকে সরকারের নিরাপত্তা বাহিনী বাজারে যত বোরকা ও নেকাব আছে তা আগুনে পুড়িয়ে ফেলবে”।

বোকো হারামকে প্রতিরোধে চাদ নতুন আঞ্চলিক বাহিনী গঠন করেছে।

চাদে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলোর দায়দায়িত্ব স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

তবে বোকো হারাম এর আগে চাদে সন্ত্রাসী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিল।

এই জঙ্গি গোষ্ঠীটিকে দমনে নাইজেরিয়াকে সহযোগিতা শুরুর পর থেকে চাদে হামলার হুমকি দিয়েছিল তারা।

চাদের সীমান্তবর্তী নাইজেরিয়ার বর্নো স্টেট থেকে জঙ্গিদের হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চাদের নিরাপত্তা বাহিনী।

জঙ্গি দমনে ওই অঞ্চলে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা চলছে, যার সদরদপ্তর হবে চাদে।

যুক্তরাষ্ট্র মঙ্গলবার ওই টাস্ক ফোর্সকে ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

চাদের বেশিরভাগ মানুষ মুসলমান এবং প্রধানত ধর্মীয় কারণেই সেখানে বোরকা পরা হয়। বোরকার কারণে সাহারার তপ্ত ও ধূলিময় আবহাওয়া থেকেও রক্ষা পান নারীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ