,

ভাগ্নে ইমরানের ছবির প্রচারণায় আমির খান

news-image

বিনোদন প্রতিবেদকভাগ্নে ইমরান খানের আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’ নিয়ে ব্যাপক আশাবাদী মামা বলিউড হার্টথ্রব অভিনেতা আমির খান। এমনকি ছবিটির জন্য তিনি আগাম শুভ কামনাও জানিয়েছেন।

সম্প্রতি ইমরান খান ও বলিউড ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের প্রথম জুটিবদ্ধ ছবি ‘কাট্টি বাট্টি’র ট্রেলার মুক্তি পায়, আর তারপরই ছবিটির প্রশংসায় মুখ খুলেন পিকে, থ্রি ইডিয়টস সিনেমার অন্যতম অভিনেতা আমির খান।
স্বল্প বিরতির পর ইমরান খান সিনেমায় ফেরায় স্বস্তিও প্রকাশ করেছেন আমির খান। তিনি টুইটে লিখেন, ‘বন্ধুরা, ইমরান ফিরে এসেছে! তার ছবি দেখার জন্য মুখিয়ে আছি।’
প্রথমবার জুটিবদ্ধ হওয়া ইমরান খান ও কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘কাট্টি বাট্টি’ চলতি বছরের ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মামা আমির খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ইমরান খান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা