,

শহীদের বিয়ের খবর আগে থেকেই জানতেন কারিনা!

news-image

আগামী মাসে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর ও দিল্লির মেয়ে মীরা রাজপুত। কিছুদিন আগে মিডিয়া এই তথ্য জানলেও শহীদের সাবেক প্রেমিকা কারিনা কাপুর তা নাকি আগে থেকেই জানতেন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন কারিনা।   ডিএনএ’কে দেয়া এক সাক্ষাত্কারে কারিনা বলেছেন, কয়েক মাস আগে ইয়াশ রাজ ফিল্মসে শহীদের সাথে আমার দেখা হয়। সে আমাকে তার বিয়েরকথা জানায়। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। এটা একটা ভালো সিদ্ধান্ত।   শহীদের জন্য কারিনার কোনো পরামর্শ আছে কিনা সম্প্রতি এমন প্রশ্নের জবাবে কারিনা পিটিআই’কে বলেছেন, কাউকে পরামর্শ দেয়ার মতো কেউ আমি নই।   শহীদের বিয়েতে তাকে দাওয়াত দেয়া হলে কারিনা যাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে কারিনা বলেছেন, হ্যাঁ, আমি যাব।       অনলাইন পোর্টাল মিসমালিনি ডট কম’কে কারিনা বলেছেন, ফেমিনার অনুষ্ঠানে আমি ও শহীদ পারফর্ম করেছিলাম। আমরা সেখানে গল্প করেছি। মিডিয়াকে বলার আগেই সে আমাকে তার বিয়ের খবর দিয়েছে। আমি তার জন্য খুশি। সে পেশাগত ও ব্যক্তিগত জীবনে সে সুখী।   সাবেক এই প্রেমিক-প্রেমিকাকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখা যাবে। তবে সেখানে রোমান্স করতে দেখা যাবে না তাদের। ছবিতে আলিয়া ভাট ও পাঞ্জাবের তারকা দিলজিত দোনাসাঙ্ক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা