,

দর্শকরাই আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দিয়েছে: মাহী

news-image

একদিকে যেমন জাজ থেকে বেরিয়ে কোথায় আছেন, কোন ছবি হবে বা হবে না, দেব কাকে ফিরিয়ে দিলো, এইসব অঙ্কের যোগ-বিয়োগ চলছে, ঠিক তখন মাহী অভিনীত একটি গানের সাফল্য সকল রেকর্ড ভেঙে দেয়।    আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষীত এই সিনেমার ‘ম্যাজিক মামনি’ শিরোনামের একটি আইটেম গান ইউটিউবে প্রদর্শন শুরু হয় গত ৪ জুন থেকে। প্রথম দিনেই ইউটিউবে রীতিমতো হুলস্থুল এবং রাতারাতি আলোচনায় চলে আসে। ইউটিউবে প্রচারের শুরু থেকেই একের পর এক রেকর্ড করে আসছে গানটি। জানা গেছে, প্রচারের প্রথম ৬দিনে ৪ লাখ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।     সর্বশেষ, গতকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ১৪ হাজার ৪৩৮। এদিকে মুক্তির আগে গানটির অভাবনীয় দর্শকসাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গানটির পারফর্মার মাহিয়া মাহী। নিজের অনূভুতি প্রকাশ করে মাহী বলেন, ‘আমি বরাবরই আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ। ওদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আর আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব এভাবেই আমার দর্শকরা দিয়েছে এবং দেবে।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে