,

৫ টি খাবার খুব সহজেই নিয়ন্ত্রণে রাখবে ডায়বেটিসের সমস্যা

news-image

স্বাস্থ্য ডেস্কডায়বেটিস সম্পর্কে সবচাইতে বড় ভুল ধারণা হচ্ছে ডায়বেটিস বংশগত রোগ। পরিবারে ডায়বেটিসে আক্রান্ত রোগী থাকলেই যে শুধু ডায়বেটিসে আক্রান্তের সম্ভাবনা থাকবে তা নয়। ডায়বেটিস যে কারো হতে পারে। কিন্তু খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে এটি মারাত্মক কোনো সমস্যা সৃষ্টি করে না। আজকে চিনে নিন অতিপরিচিত কিছু খাবার যা ডায়বেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। ডায়বেটিসে আক্রান্ত রোগীরা নিয়ম মেনে এইসকল খাবার খেতে পারলে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ডায়বেটিস।

১) আদা
আদার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে বিশেষভাবে সহায়ক। প্রতিদিন অল্প পরিমাণে আদা খাবারে দিয়ে খেলে বা কাঁচা আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করলে ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকে সহজেই।

২) করল্লা
তিতা স্বাদের জন্য করল্লা হয়তো অনেকেই খেতে চান না, কিন্তু এই তিতা স্বাদের করল্লার রয়েছে অসাধারণ সব স্বাস্থ্যগুণ। করল্লা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে খুবই কার্যকরী। ডায়বেটিক রোগীরা প্রতিদিন ১ গ্লাস করল্লার রস খাওয়ার অভ্যাস করতে পারেন। এছাড়াও খাবারে রাখুন করল্লা, ডায়বেটিস নিয়ন্ত্রনে থাকবে।

৩) মেথি দানা
মেথিকে যদিও খাবারের তালিকায় ফেলা যায় না, এটি মসলা হিসেবেই সকলের কাছে পরিচিত। এই মেথিও ডায়বেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। মেথি কারবহ্রাইড্রেট হজম হওয়ার মাত্রা ধীর করে দেয় যার দেহে সুগারের মাত্রা হুট করে বাড়তে পারে না। এতে নিয়ন্ত্রণে থাকে ডায়বেটিস।

৪) অ্যালোভেরার রস
বহুগুণের অ্যালোভেরা বা ঘৃতকুমারী সকলেরই পরিচিত। গবেষণায় দেখা যায় নিয়মিত অ্যালোভেরার রস পান করার ফলে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও প্রতিদিন ১ গ্লাস অ্যালোভেরার শরবত রক্তের লিপিড বা ফ্যাট মলিকউলস কমায় যার ফলে ডায়বেটিস রোগীদের ক্ষত দ্রুত শুকাতে সহায়তা করে।

৫) আমলকী
আমলকী প্রায় সকলেরই খুব পছন্দের একটি ফল। এই আমলকীরও রয়েছে ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখার অসাধারণ গুণ। নিয়মিত আমলকী খাওয়ার ফলে দেহে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যার ফলে ডায়বেটিসের সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে