,

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল ৩ দিন

news-image

একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন ও এসএমএসে আবেদন করার সময় তিন দিন বাড়িয়েছে সরকার। আগামী ২১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগে আবেদনের শেষ দিন ছিল ১৮ জুন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর কথা জানায়।

এবার (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) একাদশে ভর্তির জন্য অনলাইন ও এসএমএসে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীরা ভোগান্তি ও প্রতারণতার শিকার হচ্ছেন। সবকিছু বিবেচনায় নিয়ে সময় বাড়ানো হয়েছে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে।

দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থী ভর্তি কার্ক্রম শুরু হয় গত ৬ জুন। ‘২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৫’ অনুযায়ী ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। ক্লাশ শুরু হবে ১ জুলাই।

বিগত কয়েক বছরের মত এবারও এসএসসির ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

নীতিমালা অনুযায়ী, টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা দিয়ে, সর্বোচ্চ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রমে রাখা যাবে।

অনলাইনে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা দেখছেন, তাদের রোল নম্বর ব্যবহার করে ইচ্ছামতো ৫টি কলেজের নাম দিয়ে কে বা কারা আবেদন করে ফেলেছেন। এছাড়া অনলাইন আবেদনের (স্মার্ট অ্যাডমিশন সিস্টেম) প্রক্রিয়াগত ত্রুটির কারণেও ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থী প্রতারণার সঙ্গে জড়িত বেশ কয়েকটি কলেজকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে