,

সুপারসনিক পারমাণবিক উৎক্ষেপণযানের পরীক্ষা চীনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শব্দের চেয়ে দ্রুততর গতির পারমাণবিক উৎক্ষেপণ যানের পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এমন সময় চীন এই সুপারসনিক পারমাণবিক উৎক্ষেপণ যানের পরীক্ষা চালালো যখন দক্ষিণ চীন সাগর নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশগুলোর সাথে চীনের সম্পর্কের টানাপড়েন চলছে।একে ‘চূড়ান্ত রণকৌশল’ বর্ণনা করে বেইজিংয়ের এই পদক্ষেপে ওয়াশিংটন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এ নিয়ে গত ১৮ মাসে চীনের পিপল’স লিবারেশন আর্মি চতুর্থবারের মতো এই সুপারসনিক পারমাণবিক উৎক্ষেপণ যানের সফল পরীক্ষা চালাল। এই পারমাণবিক উৎক্ষেপণ যানের মূল বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। উ-১৪ নামের পারমাণবিক উৎক্ষেপণ যানের গতি শব্দের গতির চেয়ে ১০ গুণ এবং এর গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৬৮০ মাইল।

হংকংভিত্তিক একটি পত্রিকা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আমাদের ভূ-খন্ডে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা চালানো একটা স্বাভাবিক ঘটনা। আর কোনো দেশকে লক্ষ্য করে এই পরীক্ষা করা হয় না এবং এর কোনো টার্গেট নেই।

ম্যাকাওভিত্তিক সামরিক পর্যবেক্ষক অ্যান্টনি অং ডং বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে আলোচনার টেবিলে চীনের দরকষাকষির ক্ষমতা বাড়ানোই এই পরীক্ষার উদ্দেশ্য। আরটিএনএন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ