বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, আহত ১০

news-image

বিশেষ প্রতিনিধি ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। 
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখল নিয়ে মেয়র প্রার্থী খলিলুর রহমান টিপু মোল্লা এবং তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক  লঞ্ছিত হয়। 
সংঘর্ষ চলাকালে উপজেলা সদরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মেয়র প্রার্থী খলিলুর রহমান টিপু মোল্লার সমর্থক আওলাদ মোল্লাকে ঢাকায় পাঠানো হয়েছে। অলিমউল্লাহ নামের অপর এক ব্যক্তিসহ আরো এক নারীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক