বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাপ্রধান আসছেন কাল

news-image

ডেস্ক রির্পোট ভারতের সেনাপ্রধান জেনারেল দলবির সিং দুই দিনের সফরে আগামীকাল সোমবার বাংলাদেশে আসছেন।
বাংলাদেশের সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে তার এই ঢাকা সফর। ভারতীয় সামরিক বাহিনীর বিশেষ বিমানে সোমবার বিকেল ৫টায় তিনি কুর্মিটোলা বিমানঘাঁটিতে অবতরণ করবেন।
রবিববার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দুই দিনব্যাপী বাংলাদেশ সফরকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন ভারতীয় সেনাপ্রধান।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন।