,

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর ১৪০ সদস্য

news-image

আন্তর্জাতিক ডেস্কনৌবাহিনীর ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। রবিবার জাতিসংঘের একটি বিশেষ বিমানে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ২০ জুন নৌবাহিনীর আরও সমান সংখ্যক সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ২৮০ জন সদস্য লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দেবেন। তারা লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মুলে কাজ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাজুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। এসময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌ সদস্যদের প্রতি আহ্বান জানান। এতে পদস্থ নৌ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্রমতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি ২০১০ সালে প্রথমবারের মত ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দুটির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মুল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা