,

৩৫ লাখ কোটি জিম্বাবুয়ান ডলারে বাংলাদেশের ৮০ টাকা!

news-image

সকালে পাড়ার দোকান থেকে দৈনন্দিন ডিম-পাঁউরুটি কিনতে গিয়ে যদি থলেভর্তি টাকা নিয়ে যেতে হয়, তাহলে চমকে ওঠাই স্বাভাবিক। মজা নয়, হাইপার মূদ্রাস্ফীতি পরিস্থিতির শিকার হয়েছেন জিম্বাবুয়ের বাসিন্দারা।

দেশের অর্থনীতির হাল ভয়াবহ। মূদ্রাস্ফীতির হার তলানিতে ঠেকার দরুণ দেশটির প্রচলিত মূদ্রা ব্যবস্থা বাতিল করার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বর্তমানে জিম্বাবুয়ের আর্থিক সংকট এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ৩৫ লাখ কোটি জিম্বাবুয়ান ডলার দিয়ে মিলে মাত্র ১ মার্কিন ডলার, তার মানে বাংলাদেশের ৮০ টাকা!

২০০৮ সালে চরমতম অবস্থায় পৌঁছায় জিম্বাবুয়ের অর্থনীতি। মূদ্রাস্ফীতির হার দাঁড়ায় ৫০ কোটি শতাংশে, যার জেরে রোজের বাজার করতে যেতে প্লাস্টিক ব্যাগ ভর্তি টাকা নিয়ে বেরোতেন বাসিন্দারা। দিনে দুইবার করে দাম বাড়ার রেওয়াজ ছিল জিনিসপত্রের। অচলাবস্থা এড়াতে ২০০৯ সাল থেকে মার্কিন ডলার ও দক্ষিণ আফ্রিকীয় র‌্যান্ড গ্রহণ করে জিম্বাবুয়ের সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে আরো বলা হয়, ২০০৯ সালের আগে জিম্বাবুয়ের যে সব নাগরিকের ব্যাংকে জিম্বাবুয়েয়ান ডলার অ্যাকাউন্ট রয়েছে, তারা আগামী ১৫ জুন থেকে তা মার্কিন ডলারে বদলে নিতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পুরনো জিম্বাবুয়েয়ান ডলার ব্যাংকে ভাঙিয়ে নেওয়ার সুয়োগ পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। এইভাবেই দেশের পুরনো মূদ্রা অচল করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মুগাবে সরকার। খবর রয়টার্সের

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে