,

রাজধানীতে গণধর্ষণের শিকার নারী পুলিশ, অভিযোগ এসআইর বিরুদ্ধে

news-image

পুলিশের বিরুদ্ধে এক নারী পুলিশ ধর্ষণের অভিযোগ করেছেন। তুরাগ থানার এক নারী পুলিশ কনেস্টেবল খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অ্যাডভোকেট নাসরিন আক্তার জানান, ৫ বছর আগে কলিমুরের সঙ্গে পুলিশ কনস্টেবল ফারিয়ার (ছদ্ম নাম) বিয়ে হয়। এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। রাইসা রহমান নামে তাদের তিন বছরের একটি মেয়েও আছে।

নাসরিন আক্তার জানান, গত ১০ মে ফারিয়া রাজারবাগ পুলিশ লাইনে কাজে গেলে সাবেক স্বামী কলিমুর তাকে খিলগাঁও তিলপাড়ার একটি বাসায় নিয়ে যায়। নেশা জাতীয় কিছু খাইয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এ ঘটনা তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। তাই মামলার আলামত যাতে নষ্ট না হয়, ঢাকা মেডিকেলে পরীক্ষা করতে এসেছি।’ ফারিয়া এখন ঢামেকের ফরেনসিক বিভাগে অবস্থান করছে।

এদিকে অভিযুক্ত এএসআই কলিমুর রহমান এ বিষয়ে বলেন, ‘সে (ফারিয়া) মামলা করলে করুক। আমি এখন এ বিষয়ে কিছু বলবো না। অফিসে আসেন সরাসরি কথা হবে।’

তবে খিলগাঁও থানার এসআই জাফর বাংলামেইলকে জানান, এ ঘটনায় মামলা করার জন্য কেউ থানায় আসেনি। সূত্র : বাংলামেইল২৪.কম।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ