,

জাতীয় পার্টি সন্ত্রাসবাদ ও মৌলবাদে বিশ্বাস করে না-হাবিবুল্লাহ বেলালী

news-image

বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিশ্ব মুসলিম ঐক্য পরিষদের প্রেসিডেন্ট আল্লামা ক্বারী হাবিবুল্লাহ বেলালী বলেছেন, বাংলার কৃষক শ্রমিক মেহনতী মানুষের দল হচ্ছে জাতীয় পার্টি,জাতীয় পার্টি সন্ত্রাসবাদ ও মৌলবাদে বিশ্বাস করে না। তিনি পল্লীবন্ধু সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে নবীনগরে মাটি ও মানুষের নেতা কাজী মামুন অর রশিদের নেতৃত্বে দলীয় নেতা/কর্মীরা এগিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের নবীনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মরহুম নূরুল ইসলাম মঞ্জুর স্বরণসভায় প্রধান অতিথির ভাষনে একথা বলেন। তিনি দোয়া মাহফিলে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় ও পল্লী বন্ধু এরশাদের সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করেন। পৌর জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী মামুনুর রশিদ, জাপার কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা আজাদ, সৈয়দ মো. মোকাদ্দেস, মোসলেম উদ্দিন মৃধা, আবুল হাসেম মোল্লা, মো. মনির হোসেন, আশরাফুল ইসলাম জনি, মো. শামিম রেজা প্রমূখ ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ