,

টুইটার বন্ধ করে দেবেন সালমান?

news-image

বিনোদন প্রতিবেদকশাহরুখ খান ও আমির খানকে নিয়ে ভক্তরা আক্রমণাত্মক মন্তব্য বন্ধ না করলে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার হুমকি দিয়েছেন সালমান খান। বুধবার গভীর রাতে টুইটারে বার্তা দিয়ে সতর্ক করে দেন তিনি।
 
একটি টুইটার বার্তায় তিনি বলেছেন, শাহরুখ ও আমির এগুলো পছন্দ করে না। আর আমার ভক্তদের বলছি আমাকে ছোট করো না। শাহরুখ ও আমির আমার বন্ধু।  ১, ২ কিংবা ৩ নম্বর নিয়ে পরোয়া করি না। বুঝেছো?
 
এক দশকের বেশি সময় ধরেও বলিউডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন খান। সালমান, শাহরুখ ও আমিরের মতো বলিউডের বক্স অফিস মাতাতে পারেনি তেমন কেউ।
 
বহুদিন ধরে সালমান ও শাহরুখের মধ্যে চলা বিবাদ গত বছর মিটে গেছে। আইফার একটি অনুষ্ঠানে পরিচালক সাজিদ নাদিওয়ালা এই তিনখানকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। এমনকি সম্প্রতি শাহরুখ ও আমির তাদের টুইটারে সালমান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির প্রথম লুক প্রকাশ করেছেন।
 
তিন খানের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয় এসব নিয়ে ভক্তদের মধ্যে অনেকদিন ধরেই চলে আসছে তর্ক-বিতর্ক। বিভিন্নসময় এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক পোস্ট দেয়া হয়েছে। আর এসব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সালমান। আর এ ধরণের কাজ থেকে ভক্তরা বিরত না থাকলে তিনি তার টুইটারে পোস্ট দেয়া বন্ধ করে দেবেন  বলে ভক্তদের সতর্ক করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা