বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিন ভারতের, উইকেট খরায় বাংলাদে : ২৩৯/০

news-image

ক্রীড়া ডেস্ক : ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করছে সফরকারী ভারত। শেখর ধাওয়ানের শতক ও মুরলি বিজয়ের অর্ধশতকের ওপর ভর করে বড় সংগ্রহের পথেই এগুচ্ছে সফরকারীরা। প্রথম দিনের খেলা শেষে ৫৬ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯ রান। শেখর ধাওয়ান ১৫০ ও মুরলি বিজয় ৮৯ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের কোনো বোলারই ভারতের উইকেটের পতন ঘটাতে পারেননি।

বুধবার নারায়ণগঞ্জের ফুতল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ইনিংসে দারুণ শুভ সূচনা পায় সফরকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি হলে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে দিকে দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিজেল লায়ং মাঠ পরিদর্শন করে খেলা পুনরায় শুরুর ঘোষণা দেন।

এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্যাপ অধিকারী তিনি। বাংলাদেশ একাদশে একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে স্থান পেয়েছেন তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ শহীদ। বাংলাদেশ একাদশে নেই পেসার রুবেল হোসেন। সাকিব আল হাসানসহ মোট চারজন স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা।

এদিকে, ভারত টেস্ট দলের নিয়মিত অধিনায়ক হিসেবে ভিরাট কোহলির এটি প্রথম টেস্ট। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন স্পিনার হরভজন সিং।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত  শর্মা।