,

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, যুব সমাজ দেশের প্রাণ শক্তি। আজকে যারা যুবক তাদের তারুণ্যদিপ্ত প্রাণশক্তি দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। কিন্তু বর্তমানে মাদাকসক্তি তরুণদের দেশপ্রেম, সমাজপ্রেম, পরিবারপ্রেম এমনকি মানবপ্রেমকে ধ্বংশ করে দিচ্ছে। এই মাদকাসক্তি থেকে দেশকে বাঁচাতে হলে তরুন সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। বুধবার মেয়র নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে দক্ষিণ মোড়াইল যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত হালিমা টেলিকম টিভিকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি এসময় বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এড. আব্দুল কবীর (তপন) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা টেলিকমের জেনারেল ম্যানেজার মোঃ ইয়াকুব আলী লিকসন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, সাবেক ফুটবলার ওয়াসীওর রহমান মোল্লা, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মাকসুদুর রহমান মোল্লা শাহিন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল। উদ্বোধণী খেলায় ফুটবল ফ্রেন্ডস, কলেজপাড়া বনাম আব্দুল্লাহ স্মৃতি সংসদ, মৌড়াইল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা