,

রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে সরাইলে মিছিল

news-image

সরাইল প্রতিনিধি : মায়ানমার সরকার কর্তৃক সে দেশে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গন হত্যার প্রতিবাদে সরাইলে মিছিল ও পথসভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার বাদ আছর উচালিয়া পাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার অদ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে। হাসপাতাল মোড় থেকে দুই শতাধিক মুসল্লি মিছিল করতে করতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথ সভায় মিলিত হয়। জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- হাট খোলা জামে মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ, উপজেলা মসজিদের খতিব মাওলানা মাইনুল ইসলাম ও কুট্রাপাড়া মসজিদের খতিব মাওলানা জুবাইয়ের। বক্তারা বলেন- মায়ানমার সরকার সে দেশে বসবাসকারি রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালিয়ে যে গন হত্যা চালিয়ে যাচ্ছে পৃথিবীর মুসলমানরা তা সহ্য করবে না। ওই হত্যা কান্ডের নিন্দা জানিয়ে দ্রুত বন্ধ করার আহবান জানান বক্তারা। তারা বাংলাদেশ সরকারকে ওই হত্যা কান্ড বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা