,

নায়ক দেবের মৃত্যুর গুজব!

news-image

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় নায়ক দেব মারা গেছেন! এমন খবরে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলো কলকাতার সাংবাদিকরা। এই খবরে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে পড়েছিলো স্থানীয় পত্রিকাগুলো।
খানিক পরেই জানা গেল আসল খবর। পেশাদারী কাজে দেবকে ফোন করেছিলেন কলকাতা টাইমসের এক প্রতিবেদক। তিনি ফোন করেছিলেন অভিনেতা দেবের মোবাইল ফোনে। ফোনটি ধরে অপরিচিত এক কণ্ঠ। প্রতিবেদক অনুরোধ করেন দেবকে ফোনটা দিতে। ওপ্রান্ত থেকে উত্তর আসে, দেব মারা গেছে। আমি তার মৃতদেহের সামনে বসে আছি!
এই উত্তর শুনেই রীতিমতো আঁতকে ওঠেন প্রতিবেদক। নিজের খটকা দূর করতে দেবের নম্বরটা মিলিয়ে দেখলেন তিনি। না, সঠিক নম্বরেই ফোন করেছেন। তবে? একটু অনুসন্ধানেই জানা গেল আসল ঘটনা। কয়েক দিন আগেই নিজের ফোন নম্বর বদলেছেন দেব। পুরনো নম্বরটি এখন আরেকজন ব্যবহার করছেন। গত কয়েক দিনে দেবের ফোন ধরতে ধরতে ওই মানুষটি ত্যক্ত-বিরক্ত। তাই এমন ক্ষ্যাপা উত্তর।
নিজের সন্দেহ দূর করার জন্য সেই প্রতিবেদক আবারও দেবের নম্বরে ফোন করেন। উত্তরে সেই অচেনা ভদ্রলোক আরো এককাঠি সরেস, ‘দেব তো কিছুক্ষণ আগেই মারা গেছে। আমি তো এখন শ্মশানে।’
এরপরই ওই প্রতিবেদক সবাইকে ঘটা করে জানালেন, কলকাতার তুমুল জনপ্রিয় নায়ক ও সাংসদ দেব আর নেই। বিষয়টি প্রচার হতে না হতেই অন্য আর একটি পত্রিকা নিশ্চিত করলো কিচ্ছু হয়নি দেবের। তিনি বেঁচে আছেন সম্পূর্ণ সুস্থতা নিয়ে। অবশ্য এ বিষয়ে দেবের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সূএ : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে