,

শুধু আলুর তৈরি অসাধারণ স্বাদের এই খাবারটির রেসিপি জানা নেই আপনার(ভিডিও)

news-image

আলুর তৈরি ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস, চিপস, ললিপপ তো হরহামেশাই খাওয়া হয়ে থাকে। বেশ জনপ্রিয় ফাস্টফুড এই খাবারগুলো। কিন্তু শুধু আলুর তৈরি আরেকটি জনপ্রিয় খাবার রয়েছে যা স্বাদে সত্যিই অসাধারণ। অনেকেই ‘হ্যাশ ব্রাউন’এর নাম শুনেছেন, কিন্তু চেখে দেখা হয়েছে কি? খুবই সহজ এই সুস্বাদু স্ন্যাকসটির রেসিপি। তাহলে দেরি কেন, ঝটপট জেনে নিন রেসিপিটি, আর খুব সহজেই তৈরি করে ফেলুন ঘরেই।
উপকরণঃ

– ২ টি বড় আলু
– ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
– ২ টেবিল চামচ চালের গুঁড়ো
– ১ টেবিল চামচ ময়দা
– দেড় চা চামচ পেপরিকা পাউডার
– দেড় চা চামচ মরিচগুঁড়ো (ইচ্ছা)
– ১/৪ চা চামচ গোল মরিচ গুঁড়ো
– ১ চা চামচ বাটার/ ঘি
– লবণ স্বাদমতো
– তেল ভাজার জন্য
* চাইলে নিজের ইচ্ছে মতো সিজনিংয়ের মসলা দিতে পারেন।
পদ্ধতিঃ

    – প্রথমে আলু ছিলে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিন। এরপর একটি বড় বাটিতে পানি দিয়ে এতে বরফ মিশিয়ে এতে গ্রেট করা আলু ডুবিয়ে রাখুন ১৫ মিনিট।
    – এরপর গ্রেট করা আলু চিপে বাড়তি পানি ঝড়িয়ে পেপার টাওয়েল বা কিচেন টিস্যুতে ভালো করে মুড়ে নিন যাতে আলুর পানি সব শুষে যায়। এভাবে আলু শুকনো করে ফেলুন।
    – একটি প্যানে ঘি বা বাটার দিয়ে গরম করে গ্রেট করা আলু দিয়ে ভালো করে নেড়ে অল্প কিছুটা ভাজা ভাজা করে নিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে নিন।
    – এরপর এতে দিন সকল মসলার সিজনিং এবং ভালো করে হাতে মেখে ডোয়ের মতো তৈরি করে নিন।
    – এরপর একটি কাটিং বোর্ড বা রুটি বেলার পিঁড়িতে ডো রেখে উপরে প্ল্যাস্টিক র‍্যাপ দিয়ে সমান পুরু করে বেলে নিন এবং চারকোণা করে কেটে নিন। চাইলে বেলার ঝামেলা না করে হাতেই নিজের পছন্দমতো আকার দিয়ে নিতে পারেন।
    – এরপর প্যানে তেল গরম করে তেলে হ্যাশ ব্রাউনগুলো ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে বাড়তি তেল ঝড়িয়ে নিন।
    – ব্যস, এবার সস বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু ক্রিসপি হ্যাশ ব্রাউনের।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে