,

সরাইলে ৪ অটোরিকশা ছিনতাইকারীকে গণপিটুনি

news-image

জেলার সরাইলে চার সিএনজি অটোরিকশা ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইসমাঈল হোসেন (২০), খোরশেদ (২২), নিজাম (২০) ও হাবিব মিয়া (৩৫)। তাদের বাড়ি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা একটি সিএনজি অটোরিকশাসহ ওই চারজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, আটকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের