,

জিপিএ- ৫ প্রাপ্তদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ বৃত্তি প্রদান

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, জেএসসি এবং পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের স্ট্যার্ন্ড ব্যাংক লিঃ বৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটিড এর উদ্যোক্তা পরিচালক, লায়ন ফিরোজুর রহমান ওলিও। অনুষ্ঠানে এসএসসির জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী প্রত্যেককে ১০ হাজার টাকা, জেএসসির শিক্ষার্থীদের ৮ হাজার এবং পিএসসির শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করেন। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আল আমীন শাহীন, অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান খান, অভিভাবক প্রতিনিধি শিক্ষক মন্ডলী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা